তেহরান (ইকনা): পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রীর পদমর্যাদায় তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তা ছাড়া দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহকে পবিত্র দুই মসজিদ বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংবাদ: 3474188 প্রকাশের তারিখ : 2023/08/10